আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে শনিবার (২৫ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা।
জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।
উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, শেরপুর জেলার জেলা সমন্বয় কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. সালেহ আহমেদ এবং কালব লিমিটেড, শেরপুর-এর জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন তগরসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সমবায়ের শক্তি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জনের অন্যতম হাতিয়ার। তারা আরও বলেন, সমবায়ভিত্তিক সংগঠনগুলো মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সমবায়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। শেষে উপস্থিত সদস্যদের মাঝে র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments