বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে শেখ ফরিদ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে থানার ওসিকে প্রত্যাহারের দাবি করেছেন বক্তারা। বক্তাদের দাবি ওসির আর্শিবাদে শেখ ফরিদ সন্ত্রাসী কায়দায় নানা অপকর্ম করে আসছে।
বুধবার(১১ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ বাসটার মিনালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে গণঅধিকার পরিষদ, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সা আদ আহমেদ রাজু ,জাতীয়তাবাদী ছাত্র দলের কিয়ামত উল্লাহ কলেজ শাখার সভাপতি আদেল আব্দুল্লাহ ও স্বর্ণ ব্যবসায়ী উৎপল মহন্ত।
বক্তারা বলেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের আর্শিবাদে শেখ ফরিদ জমি জবর দখল, মাদক ব্যবসা ও জুয়ার জমজমাট ব্যবসা করে চলেছে। শেখ ফরিদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। তারা বলেন, শেখ ফরিদের নাটের গুরু বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন। তারা ওসি মকবুলকে বকশীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি ও শেখ ফরিদকে গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশে বক্তারা শেখ ফরিদকে চিহ্নিত সন্ত্রাসী আখ্যায়িত করে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত লোকজন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। বকশীগঞ্জ উপজেলার আইন শৃংখলার উন্নয়নে ওসি মকবুল হোসেনকে বকশীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি করেন।
উল্লেখ্য মাদক ও জুয়ার পাশাপাশি শেখ ফরিদ ফাযার সার্ভিসে কর্মরত একজন ফায়ারম্যানের ক্রয়কৃত জমি জবর দখল ও স্বর্ণ ব্যবসায়ী উৎপল মহন্তের জুয়েলারী দোকান বন্ধ এবং জবর দখল করে নিয়েছেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ্য করে ১০-১২ দিনের মধ ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে এলাকার বেশ কয়েকটি ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র সামনের ক্রেন (বুম) অংশটি ভেঙে পরেছে।বুধবার (১১ নভেম্বর) সকাল ...
সব মন্তব্য
No Comments