বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় শাহীন মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। শাহীন মিয়া বকশীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক।
১০ জানুয়ারি শনিবার রাত ৯টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে পুরাতন গরুহাটি এলাকা থেকে আটক করে।
আটক শাহীন মিয়া পৌর শহরের পুরাতন গরুহাটি এলাকার এবারুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ২০ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে ৩৫৯ জনের নামে একটি নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় বেশ কয়েকজনকে আটক করে থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, যুবলীগ নেতা শাহীনকে আটকের পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments