অপারেশন ডেভিল হান্ট
স্টাফ রিপোর্টার: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে মোট ২৬ (ছাব্বিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান, সূত্রাপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, পল্টন, কলাবাগান, যাত্রাবাড়ী, কদমতলী ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে গুলশান থানা একজন, সূত্রাপুর থানা চারজন, মোহাম্মদপুর থানা একজন, খিলগাঁও থানা তিনজন, পল্টন থানা পাঁচজন, কলাবাগান থানা একজন, যাত্রাবাড়ী সাতজন, কদমতলী থানা তিনজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) গুলশান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ ইব্রাহিম (২০)।
অপরদিকে সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) সূত্রাপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। রাব্বি হাসান (১৮) ২। মাসুম ইফাদ (১৮) ৩। মুন শিকদার (১৮) ও ৪। সাগর দে (২৪)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। কবির হোসেন ওরফে হুমায়ুন কবির ওরফে হুমা (৫৩)।
খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) খিলগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। ফজলে রাব্বী প্রকাশ নিরব (১৯) ২। মোঃ সাইদুল ইসলাম (১৯) ও ৩। মোঃ মাহতিন ইসলাম শাকিল (২৩)।
পল্টন থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) পল্টন থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বিল্লাল হোসেন (২৮) ২। মোঃ রকি মিয়া (৩৫) ৩। মোঃ ইয়াছিন মিয়া (২২) ৪। মোহাম্মদ আলী (২৪) ও ৫। মোঃ ইসমাইল হোসেন (৩২)।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সেলিম ওরফে রহিম (৪৫)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে গ্রেফতার করে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। গোলাম রাব্বী (১৯) ২। নাসির খান ওরফে নাসির (৩২) ৩। মোঃ সাজ্জাদ (২৫) ৪। মোঃ জালাল (৪১) ৫। মোঃ হাসান আলী ওরফে আলম (৩৫) ৬। মোঃ রানা প্রধান (৩০) ও ৭। রেনু বেগম (৩৯)।
কদমতলী থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) কদমতলী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ অভি (২৬) ২। মোঃ সালেহ আহাম্মেদ ফয়সাল (৩৫) ও ৩। মোঃ রনি (২৪)।
হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। হাসিব (২৬)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments