ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগের পর্ব আজ থেকে শুরু হচ্ছে। প্রথম পর্ব শেষে এবার সুপার লিগের লড়াইয়ে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল। প্রতিদিনই তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম দিনই মুখোমুখি হচ্ছে ঢাকার ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দী আবাহনী ও মোহামেডান। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
এছাড়া আজ সুপার লিগের আরও দু’টি ম্যাচ রয়েছে। সকাল ৯টায় মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দুপুর ২টায় লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম পর্ব শেষে সুপার লিগে উঠা শীর্ষ ছয় দলের পয়েন্ট হলো- প্রাইম ব্যাংক ১৮, প্রাইম দোলেশ্বর ১৬, আবাহনী ১৬, গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৪, মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৩ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৩।
সুপার লিগ পর্বে দেখা যাবে না দেশসেরা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। প্রথম পর্ব শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। আর হাঁটুর ইনজুরির কারনে সুপার লিগে খেলবেন না প্রাইম ব্যাংকের তামিম ইকবাল।
সুপার লিগ শুরুর দিন রেলিগেশন পর্বে একটি খেলা রয়েছে। সেখানে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments