রাহাদ সুমন,বরিশাল: মাহাবুব শিকদার আপদামস্তক জাতীয়তাবাদী আদর্শের জিয়া অন্তঃপ্রাণ এক অগ্রসৈনিক। প্রায় তিন দশক ধরে তিনি এ আদর্শ ধারণ ও লালন করেন। তৃনমূল থেকে উঠে আসা মাহাবুব শিকদারের স্কুল জীবনে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে হাতে খড়ি। ৯০ দশকের মাঝামাঝি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ডাকসাইটেের নেতা মাহাবুব শিকদার তার অমিত সাহস, মেধা-মনন, সাংগঠনিক দক্ষতা ও বিচক্ষনতায় পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পদ অলঙ্কিত করেন।
২০০১-০৬ বিএনপি জোট সরকার আমলে তৎকালীণ বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহসাহর্যে যাওয়ার সৌভাগ্য ঘটে তার। অসীম সাহস,মেধা ও সাংগঠনিক দক্ষতায় কালক্রমে তিনি বিএনপির কেন্দ্রীয় নেতাদের স্নেহসান্নিধ্য লাভ করে আস্থাভাজনে পরিণত হন।
ওয়ান ইলেভেন সরকার ও আওয়ামী লীগ সরকার আমলের গত ১৭ বছর রাজধানীতে বিএনপির সব আন্দোলন সংগ্রামে তিনি সন্মূখ সারিতে ছিলেন। এ কারনে তাকে অসংখ্য রাজনৈতিক হয়রাণিমূলক মামলার আসামী হতে হয়েছে। জেল-জুলুম হুলিয়ার শিকার হয়েও দমে জাননি তিনি। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনেও রাখেন বিশেষ ভূমিকা। সম্প্রতি তিনি তার দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার পুরস্কার পেয়েছেন। সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তাকে সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদ মর্যাদা) করা হয়েছে।
রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুবনেতা মাহাবুব শিকদার ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার সন্তান। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত এই কেন্দ্রীয় কমিটিতে মাহাবুব শিকদার সদস্য (
সহ-সাধারণ সম্পাদক পদ মর্যাদা) পদে স্থান পেয়েছেন। মাহাবুব শিকদার এ পদ পেয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালণের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বানারীপাড়া উপজেলার কোনও সন্তান কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পেলেন।ফলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকসহ এলাকাবাসী দারুন উচ্ছ্বসিত। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
সুমন আদিত্য, বিশেষ প্রতিনিধি: জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা সালাম। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষীরচর মধ্যেপাড়ায় নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত আব্দুল হ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে তাছফিয়া খাতুন ( ১৯) নামে এক গৃহবধুকে পিটিয়ে ওশ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামে ঘ ...
কুমিল্লা অফিস: কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপিতে ২০০ জন বিশিষ্ট নাগরিক যোগদান করেছেন। আজ শনিবার, ৬ জুন দুপুরে কুমিল্লায় আয়োজিত যোগদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।অন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহটি অর্ধগলিত ও আংশিক বিবস্ত্র অবস্থায় নদীর পানিতে ভাসম ...
সব মন্তব্য
No Comments