বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দরে পণ্য খালাস শেষে ফেরার পথে পেট্রাপোল বন্দরে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে পেট্রাপোল বন্দরের প্রবেশ দার থেকে তাকে আটক করা হয়।
আটক ট্রাক চালকের নাম আসাদুল সর্দার। তার বাড়ি ভারতের বনগাঁও থানার জয়পুর এলাকায়।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবতী জানান , বিএসএফের গোপন সংবাদ ছিল বেনাপোল বন্দর থেকে আমদানি পণ্য খালাস শেষে ভারতীয় এক ট্রাক চালক স্বর্ণের বড় একটি চালান নিয়ে পেট্রাপোল বন্দরে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে বিএসএফের একটি দল বন্দরের প্রবেশ দারে নিরাপত্তা জোরদার করে। বেনাপোল বন্দর থেকে ট্রাকটি ভারত সীমান্তে প্রবেশ করলে ট্রাকটি মেটেল ডিটেকটর দিয়ে তল্লাশি করে বিএসএফের। এসময় চালকের ক্যাবিনে লুকিয়ে রাখা ১ কেজি ৯৭৫ গ্রাম ওজনের ৮ টি স্বর্ণেরবার পাওয়া যায়। যার বাজার মূল্য বাংলাদেশি ৩ কোটি ৪০ লাখ টাকা।
পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই চালক বিএসএফের কাছে স্বীকার করেন, সে অর্থের বিনিময়ে স্বর্ণের চালানটি ট্রাকে নিয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে। আটকের পর তার বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করে বিএসএফ।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজীব নাজির জানান, বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস শেষে ভারতে ফেরার সময় ৮ টি স্বর্ণেরবারসহ এক ভারতীয় এক ট্রাক চালককে আটক করেছে বিএসএফ। এব্যাপারে ভারতের প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments