সঞ্জয় দেবনাথ, মেহেন্দিগঞ্জ: ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকিত মেহেন্দিগঞ্জ গঠনের শিক্ষাক্ষেত্রে সমস্যা এবং করনীয় নিয়ে শিক্ষকদের ভাবনা শীষর্ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান। সরকারি পাতারহাট রশিদ চন্দ্র মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইলিয়াস শাহ ফকিরের সভাপতি সভায় বিশেষ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপি'র আহবায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনুমিয়া,বরিশাল উত্তর জেলা যুবদলের সালাউদ্দিন পিপলুসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধী বৃন্দ । ১১ অক্টোবর সকাল ১১ টায় উপজেলার মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাজীব আহসান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনেছি, বর্তমানে রাজনৈতিক সরকার নয়,আপনারা আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগিতা করেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের সকল সমস্যার সমাধান করে সুন্দর শিক্ষার পরিবেশ গঠনে সহযোগিতা করব,।আমি চাইনা কোন শিক্ষক রাজনীতির সাথে যুক্ত হোক, আমি চাই প্রতিটি শিক্ষক আদর্শ শিক্ষক হিসেবে স্কুলে পাঠদান করেন,এবং আদর্শ সমাজ ব্যবস্থা করে তুলুক।
পিরোজপুর অফিস: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মাদকবিরোধী সামাজিক উদ্যোগের নেতৃবৃন্দের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় সদর উপজেলা শহীদ ওমর ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সব মন্তব্য
No Comments