স্টাফ রিপোর্টা: ট্রাভেল এজেন্সি খাতের স্বার্থ রক্ষায় ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ (খসড়া) এর কতিপয় ধারা বাতিলের দাবীতে শনিবার সকাল সাড়ে ১০টায় হোটেল ভিক্টরির সামনে আটাবের সাধারণ সদস্যবৃন্দ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের মানববন্ধন কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে-সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আর্কষনপূর্বক ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থবিরোধী আইনের ধারা সংশোধন করে ট্রাভেল এজেন্সিদের ব্যবসা করার বাধাসমূহ ত্বরান্বিত করা এবং অধ্যাদেশ এর কয়েকটি ধারা বাতিলের দাবি জানানো। সরকারের সুদৃষ্টি আকর্ষনে মানববন্ধনে ট্রাভেল এজেন্সি খাতের ন্যায়সংগত দাবিগুলো জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাসহ নানা বিষয়ে বক্তব্যে রাখবেন আটাব সাধারন সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, দেশের বিমান পরিবহণ ও ভ্রমণ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ এবং ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments