মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় মাদক, চোরাচালান ও অপরাধ দমনে গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক। অপরাধের আগাম তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং মাদক ও চোরাচালানের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে কোন ছাড় নয়।
বুধবার (৭ অক্টোবর) শার্শা থানা চত্বরে সাপ্তাহিক রোলকল ও বিশেষ ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশদের উদ্দেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
ওসি শামিনুল হক বলেন, গ্রাম পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন। ফলে একটি এলাকায় কোথায় কী ঘটছে, কারা সন্দেহজনকভাবে চলাফেরা করছে কিংবা কোনো অপরাধ সংঘটনের প্রস্তুতি চলছে কি না- এসব বিষয়ে গ্রাম পুলিশ আগেই জানতে পারেন। তাই আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোনো মাদক কারবারি বা চোরাকারবারির সঙ্গে গ্রাম পুলিশের কারও যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় নিজ নিজ এলাকায় চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, সন্দেহজনক ব্যক্তির আনাগোনা কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও থানায় জানানোর নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি রাতে এলাকায় নিয়মিত পাহারা জোরদার এবং পুলিশের টহল দলকে সহযোগিতা করতে বলা হয়। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্যও গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা পুলিশের দেওয়া নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের আশ্বাস দেন। পরে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত থানায় পৌঁছে দিতে তাদের প্রতি আহ্বান জানানো হয়।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উজিরপুর পৌরসভা প্রাঙ্গণে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরগুনায় এক কোটি টাকার কথিত চাঁদাবাজির মামলায় দৈনিক কালবেলা প্রতিনিধি আসাদ সবুজের জামিন মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৭ অক্টোবর) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা মাদ্রাসাপাড়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ব্যস্ত আদালত চত্বরে হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন নাজমুল হক নামে এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র কর ...
সব মন্তব্য
No Comments