পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শিরোইল বাস টার্মিনাল এলাকায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি রেলগেট এলাকা প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কেক কাটা এবং দুপুর ১টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি উত্তরাঞ্চলের সাংবাদিকদের ঐক্যের প্রতীক। প্রতিষ্ঠার পর থেকে এ ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, মর্যাদা প্রতিষ্ঠা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বক্তারা আরও উল্লেখ করেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব ইতোমধ্যেই সাংবাদিকদের জন্য একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ক্লাব গণমানুষের কথা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় বক্তারা সাংবাদিকদের প্রতি পেশাগত সততা, নৈতিকতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং প্রেসক্লাবকে গণমানুষের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি রাজশাহীর নবীন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন।
আয়োজকরা জানিয়েছেন, সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments