মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জে থানা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার মাধ্যমে পালিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকালে নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় এক সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূষণ হাই স্কুল মাঠে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “কালীগঞ্জের মাটি সাইফুল ইসলাম ফিরোজের ঘাঁটি। এই ঝিনাইদহ-৪ আসনে একমাত্র যোগ্য প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। আমরা আশা করি, দেশনায়ক তারেক রহমান যথাযথ মর্যাদায় তাকে ধানের শীষের মনোনয়ন দেবেন।”
বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, আলী লস্কর, মোহাম্মদ আলী জিন্নাহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments