মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা : সাভারের কাজী মোকমাপাড়া এলাকায় ভোরে একটি বাসায় গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রান্নাঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাজী মোকমাপাড়া এলাকায় অবস্থিত নূর ভিলা নামের বাড়ির তিন তালা ভবনের তৃতীয় তলায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে অজ্ঞাতনামা চোরেরা রান্নাঘরের গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং চুরির সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা ঈদের ছুটিতে এই অপকর্ম আরো বাড়াতে পারে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments