মহাসিন মিঞা লিটন, (বরিশাল) উজিরপুর: বরিশাল জেলার উজিরপুরে উৎসব মুখোর পরিবেশে বিএনপি-জামায়াতে ইসলামীসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৯ ডিসেম্বর উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নিকট মনোনয়নপত্র জমা দেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,উপজেলা যুবদলের সভাপতি ও বরিশাল-২ বিএনপির মিডিয়া ম্যানেজার আফম সামসুদ্দোহা আজাদ। এছাড়াও মনোনয়নপত্র দাখিল করেন বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃআঃ খালেক,সেক্রেটারী মোঃ খোকন সরদার,জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওঃ কাওছার হোসাইন।বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ' এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওঃ মোঃ শাহে আলম,সেক্রেটারী মাওঃ মোঃ আব্দুল হক। বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) আসন গণঅধিকার পরিষদের প্রার্থী রঞ্জিত বাড়ৈ মনোনয়ন ফরম দাখিল করেন। বরিশাল ২ (উজিরপুর-বানারীপাড়া) থেকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মোঃ তারিকুল ইসলাম। খেলাফত মজলিস এর সংসদ সদস্য প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান।উজিরপুর উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ১৮৫, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৯জন,হিজরা ১ জন, মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। মোট কেন্দ্র সংখ্যা-৮৪টি। বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা-৭৪ হাজার ৯২৩জন,মহিলা ভোটার সংখ্যা-৭২ হাজার ৬৪৫ জন,মোট ভোটার সংখ্যা-১ লক্ষ ৪৭ হাজার ৫৬৮ জন। মোট কেন্দ্র সংখ্যা-৫৬টি। (উজিরপুর-বানারীপাড়া) দুই উপজেলায় সর্বমোট মোট ভোটার সংখ্যা-৩ লক্ষ ৮৩ হাজার ৭৮৫ জন।
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে আজ ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠান ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
সব মন্তব্য
No Comments