বিশেষ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দায়ের হওয়া একটি মামলায় ২৪৮ জনকে আসামি করার পর একাধিক নোটারীর মাধ্যমে আসামিদের অব্যাহতির জন্য আবেদন করেছে ছাত্রদলের এক নেতা। ঘটনাটি বেশ কয়েকমাস আগে ঘটলেও সম্প্রতি তা প্রকাশ পেয়েছে। মামলার বাদী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের ১নং আহবায়ক সদস্য রতন মিয়া (২৮)। তার ভাষ্য, “ভুলবশত” কিছু নাম তিনি মামলায় যুক্ত করেছিলেন।
রতন মিয়া মূলত জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকুর অনুসারী। রতন মূলত জিকুর নির্দেশনাতেই রাজনীতি করে। গত ১১ অক্টোবর কয়েক লক্ষ খরচ করে জন্মদিন উৎসব পালন করে দলের মধ্যেই ব্যাপক সমালোচিত হোন জিকু।
জানা যায়, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার আব্দুল মতিনের ছেলে রতন মিয়া গত বছরের ১ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ২৪৮ জনকে আসামি করে নারায়ণগঞ্জের বিজ্ঞ আমলী ৪নং আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। তবে মামলার দীর্ঘ প্রক্রিয়া চলার মাঝেই একাধিক নোটারীর মাধ্যমে তিনি ধাপে ধাপে বিভিন্ন আসামির নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন।
হলফনামায় রতন মিয়া উল্লেখ করেন, “সম্পূর্ণ ভুল বুঝাবুঝির কারণে উক্ত আসামীগণকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা ঘটনার সঙ্গে জড়িত নন এবং কোনো রাজনৈতিক দলের কর্মীও নন। তাদের চার্জশিট থেকে অব্যাহতি পেলে আমার কোনো আপত্তি নেই।” তিনি আরও অনুরোধ জানান, এসব আসামিকে যেন পুলিশ গ্রেফতার বা হয়রানি না করে।
তবে এ নিয়ে নানা প্রশ্নও উঠেছে। স্থানীয়দের দাবি, “ভুলবশত” ৩০ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ব্যাখ্যা বাস্তবসম্মত নয়। অনেকে বলছেন, বাদী হয়তো ইচ্ছাকৃতভাবে কিছু প্রভাবশালী ব্যক্তিকে মামলায় আসামি করেছিলেন, পরে অর্থের বিনিময়ে বা অন্য প্রভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে।
নোটারী সূত্রে জানা যায়, গত বছরের ২০ নভেম্বর এক হলফনামায় বাদী ১৫৫নং আসামি তমাল মোল্লা (৩০), ২৪৭নং আসামি হিমেল মোল্লা, ২৪৮নং আসামি মামুন মোল্লা এবং ৮৪নং আসামি সালাম (৪০) এর নাম বাদ দেওয়ার আবেদন করেন।
এরপর একই বছরের ৮ অক্টোবর আরেক হলফনামায় ২৪৪নং আসামি আব্দুল হক মিয়া (৫৫), এবং ২৬ অক্টোবর আরেক নোটারীতে আওয়ামী লীগ নেতা লাক মিয়া (৫৫), আক্তারুজ্জামান সুমন (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), সবুজ মোল্লা (৩৫), বাদশা মিয়া (৫০), রাকিব মিয়া (২৪), ছাত্রলীগ নেতা ফয়সাল শাহরিয়ার হীরা (২৮), আজমীর ভুঁইয়া, সজিব (২৫), নুরুজ্জামান (৩৫), মারুফ (২৬), রাজিব মিয়া (৩০), মনির কমিশনার (৪২) প্রমুখের নাম বাদ দেওয়ার অনুরোধ জানান।
পর্যায়ক্রমে আরও একাধিক নোটারীতে ৫৪নং আসামি শাকিল (৩০), ৯৬নং আসামি সুমন (৩৮), ১১২নং আসামি মাসুদ (৩০), ১১৫নং আসামি বাদল (৩৩), ১১৭নং আসামী আল আমিন (৩৫), ১১৮নং আসামী আ. আজিজ (৪০), ১২৯নং আসামী রুহুল আমিন (৩০), ১৪৩নং আসামী শাহিন (৪৪), ১৪৪নং আসামী হেলাল (৪৭), ১৬৯নং আসামী শফিকুল (৪০), ১৭০নং আসামী সেলিম মেম্বার (৪০), এবং ১৭১নং আসামী নজরুল (৪০)-এর নাম বাদ দেওয়ার আবেদন করা হয়।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মামলাটির মাধ্যমে শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, নোটারীগুলোর বিষয়টি তা আরও স্পষ্ট করেছে।
এ বিষয়ে জানতে মামলার বাদী রতন মিয়াকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
অপরদিকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকুর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সংযোগ সড়কের ওপর নির্মিত সেতুটি বর্তমানে স্থানীয় জনগণের জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেল ...
স্টাফ রিপোর্টার: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বর্তমান প্রশাসকের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত তলবি সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সব মন্তব্য
No Comments