মহাসিন মিঞা লিটন (বরিশাল) উজিরপুর: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। ৩১ মার্চ রাত আড়াইটার দিকে ধামুরা বাজারের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সম্মুখে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। এরপর স্থানীয়রা,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে পল্টি ফিড,স্টীল এর দোকান, ফার্নিচার এর দোকান,সেনেটারী মালামালের দোকান, টাইলস্ এর দোকান,ফিস ফিড এর দোকানসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়। ভুক্তভোগীরা হলেন ধামুরা বাজারের হাফসা পল্টিফিড এর মালিক মশিউর রহমান,স্টীল দোকানের মালিক বাদল হাওলাদার,হালাদার ফার্নিচারের মালিক পরিমল হালদার, জাকির সেনেটারীর মালিক জাকির হোসেন তাজোয়ার স্টিল দোকানের মালিক হুমায়ুন কবির,
হাফসা ফিস ফিড এর মালিক শাহাবুদ্দিন ও শিশির কর্মকারের অফিস। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা,পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments