মোঃ সাইফুল্লাহ ঢালী,সাভার: আমরা তো ১৭ বছর পালিয়ে ছিলাম বলে মন্তব্য করেছেন,ঢাকা-১৯ (সাভার- আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু। সাভারের একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ।বয়স আশি বছর। সারা বাংলাদেশে তার জন্য দোয়া হচ্ছে। দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য, আমাদের জন্য তাকে খুবই প্রয়োজন। তিনি আরো বলেন, বিরুলিয়া একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। একসময় আমরা জানতাম যে এটা একটি আওয়ামী লীগের ঘাঁটি।কিন্তু আমরা আলালকে চেয়ারম্যান করার পরে আমি তখন সংসদ সদস্য ছিলাম। ২০০৩ এবং ২০১৮ সালে আলাল পরপর দুই বার চেয়ারম্যান হয়। এ এলাকায় যত বড় বড় রাস্তাঘাট,যেটা কিন্তু আলালের সময়, আমার সময় হয়েছে। তারপরে কি উন্নয়ন হয়েছে আমরা জানি না। কারন আমরা তো ১৭ বছর পালিয়ে ছিলাম। আমি তিনবার জেল খেটেছি। এখনো ৫৩ টি মামলার আসামী। এর আগে ৯৬ ও ২০০১ এ আমাকে ভোট দিয়ে এ এলাকার নেতা করেছেন। ১৭ ডিসেম্বর বুধবার বিকালে সাভারে বিএনপি নেতা মরহুম আলাল চেয়ারম্যানের বাড়িতে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফ ওসমান হাদীর কথা উল্লেখ করে তিনি বলেন, তাকে গুলি করা হয়েছে কেন? কারণ তিনি স্পষ্ট কথা বলেন। আরে এই স্পষ্ট কথাই তো বলতে হবে। উচিত কথা বলতে হবে। তিনি আরো বলেন, এবার নির্বাচনের স্লোগান হল আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেব। আপনারা সেই নেতাকেই ভোট দিবেন, যার দ্বারা এলাকার উন্নয়ন হবে।আপনারা চেনেন এবং সে নেতা আগেও পরীক্ষা দিয়েছেন। এছাড়াও মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্সের ঘোষণা দেন। বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন কে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পরামর্শ দেন। সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলালের বাড়িতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও মিলাদ মাহফিলে সাভার ও আশুলিয়ার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এর আগে নে ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে আজ ১২ জুন শুক্রবার উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা আনুমানিক ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠান ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের গালাগাল ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মো. আশরাফ শেখের বিরুদ্ধে। পরীক্ষার্থীরা অভিযো ...
সব মন্তব্য
No Comments