নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ভোরে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার গোয়েন্দা পুলিশ (ডিবি)
পঞ্চগড় জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি সশস্ত্র ডাকাত দল মাইক্রোবাসযোগে পঞ্চগড় সদর থানাধীন দশমাইল এলাকায় প্রবেশ করেছে। জেলা গোয়েন্দা শাখার একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় ভোর রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখানে একটি ট্রাকের আড়ালে লুকিয়ে থাকা সাদা রঙের একটি পুরাতন নিশান মাইক্রোবাস তল্লাশি করে প্রদীপ রায় (৩৮) ও মোঃ জহুরুল ইসলাম (৩০) নামে দুই ডাকাতকে আটক করা হয়।
পুলিশ জানতে পারে যে, তাদের আরও ৮ জন সহযোগী দশমাইল এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভোর দুই ঘন্টার মধ্যে বাকি ৮ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর ও মানিকগঞ্জ জেলার বাসিন্দা।
গ্রেপ্তাররা হলেন, ১। মোঃ নুর ইসলাম পাচকেল (৬০), তিনি পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার মৃত শিরিল টুডুর ছেলে,২। মোঃ আঃ সালাম (৫৮), সে রংপুর জেলার অতিরামপুর হাজীপাড়া এলাকার,মৃত শহিদার রহমানের ছেলে, ৩। মোঃ খায়রুল ইসলাম (৪৫),সে বৈকণ্ঠপুর এলাকার মৃত জহুরুল ইসলাম, ৪। মোঃ বাবুল হোসেন (৫৪), সে দিনাজ পুরের বেলা বাড়ি এলাকার মৃত মোবারক আলীর ছেলে ৫। মোঃ ফারুক (৩০), রংপুর জেলার জোলাপাড়া এলাকার মৃত আলী হোসেনর ছেলে ৬। মোঃ আঃ মান্নান (৪০), সে মানিকগঞ্জ জেলার খলসি কুমুরিয়া এলাকার মাহমুদ আলীর ছেলে,৭ মোঃ আবু সুমন (৩০), সে রংপুর জেলার মাছপাড়া এলাকার মোঃ ছকিউল ইসলামের ছেলে ৮। মোঃ মমিন ইসলাম (৩৮), দিনাজপুর জেলার দক্ষিণ নসরতপুর এলাকার মোঃ আব্দুলের ছেলে।
আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও ধারালো অস্ত্র পঞ্চগড় সদর থানাধীন ৬নং সাতমেড়া ইউপিস্থ চেকরমারী ঈদগাহ মাঠের সংলগ্ন পাথর গ্যারেজ অফিসের সামনে আম গাছের নিচে বালুর ঢিবিতে লুকিয়ে রেখেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বালুর ঢিবি খনন করে ০১টি সাদা প্লাষ্টিকের বস্তা ও ০১টি সাদা প্লাষ্টিকের ব্যাগের ভিতর ধারালো বড় ছুড়ি ০১টি, মাঝারি ছুরি ০১টি, কাটার মেশিন ০২টি, স্লাইরেঞ্জ ০২টি, প্লাস ০১টি, লাল কালো রং এর কাটার ব্লেড ০১টি, টিয়া ও কালো কালার হাতলসহ হ্যাক্স ব্লেড ০২টি, হাতল ছাড়া হ্যাক্স ব্রেড ০১টি, হ্যাক্স ব্লেড ১৩টি, লোহার তৈরি তারকাটা উঠানো যন্ত্র ০১টি, নাট খোলার গুটি রেঞ্জ ০১টি, নাটে ব্যবহৃত বিভিন্ন সাইজের লোহার গুটি ০৬টি, পলিথিন ৫০ গ্রাম, রশি ৫০০ গ্রাম, টর্চ লাইট ০২টি এবং ডাকাতির কাজে কাজে ব্যবহৃত ০৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। আজ আবারও বড় ধরনের ডাকাতির উদ্দেশ্যে তারা সমবেত হয়েছিল।
পঞ্চগড় সদর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি ধারায় নিয়মিত মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক উদ্ধার ও অপরাধ দমনে তাদের এ ধরণের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে পুলিশের একটি চৌকস টি ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নি ...
সব মন্তব্য
No Comments