আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ বোচাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান।
সভায় ভাষা শহিদদের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—
একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ প্রভাতফেরি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং ভাষা শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতেই প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত সবাইকে একুশের কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments