সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ অমর-২১ এ আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা আন্দোলনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে প্রাইম ল্যাব. স্কুল এন্ড কলেজ দিনব্যাপি বইমেলার আয়োজন করেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দিনব্যাপি প্রাইম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ বইমেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম।
এসময় আলোচনা করেন, প্রাইম ল্যাব. স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম রাজন, প্রিন্সিপাল এস এম নাসিব রিকো। তারা বলেন, বর্তমানে শিশুরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এই আসক্তি দূর করার জন্য শিশুদের হাতে বই তুলে দিতে হবে সেই প্রয়াস থেকেই এই বইমেলার আয়োজন। এখন ভাষার মাস চলছে। ভাষা শহীদের শ্রদ্ধা জানাই। তাদের স্মৃতির প্রতি সম্মান রেখে প্রতিবছর ভাষার মাসে এই মেলার আয়োজন করে যাবে প্রাইম ল্যাব. স্কুল এন্ড কলেজ এমনটাই জানান আয়োজকরা।
অভিভাবকরা বলেন, এই আয়োজনটির জন্য অনেক ধন্যবাদ জানাই স্কুল কতৃপক্ষকে। এবছর তো ঢাকা এবং জামালপুরে কোন বই মেলাই হলো না। এতে আমরা খুব হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু প্রাইম স্কুল এন্ড কলেজের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের সেটার পূর্ণতা এনেছে। আমাদের শিশুরা খুব আনন্দ নিয়ে বই দেখতেছে। আমরাও ওদের ইচ্ছা অনুযায়ী বই কিনে দিচ্ছি।
মেলায় প্রাইম ল্যাব. স্কুল এন্ড কলেজের স্টল ছাড়াও বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরির গাড়ী বই প্রদর্শন করেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments