বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদসহ ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। বুধবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী।
সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল মঙ্গলবার রাতে বেনাপোল বিওপি, আইসিপি ও শাহজাদপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ, ভারতীয় শাড়ী, শাল-চাদর, কম্বল, কসমেটিক্স সামগ্রী, চকলেট ও বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করে।
জব্দ করা এসব পণ্যের মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। এসময় কোন চোরাকারবারিকে আটক করা যায়নি। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির এ ধরনের আভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments