ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ ফুলতলা থানা পুলিশ ধর্ষণের অভিযোগে রাতুল ভ‚ইয়া ওরফে কাদের (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। সে দামোদর (ভূইয়া পাড়া) গ্রামের লিটু ভ‚ইয়া’র পুত্র। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, গত ১০ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে ভিকটিমের স্বামী কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় অভিযুক্ত কাদের ভূঁইয়া ঘরে প্রবেশ করে ভিকটিমকে জীবননাশের হুমকি ও তার সন্তানদের হত্যার ভয়ভীতি দেখিয়ে পাশের ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভিকটিম বিষয়টি তার স্বামীকে জানান। এ ঘটনায় ১০ ফেব্রæয়ারি ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ০৫) দায়ের করা হয়। পুলিশ আরও জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শীতপাশারডাঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আসামীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments