সাতক্ষীরা প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে হাবিবা খাতুন। আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান/সাধারণ বিভাগ থেকে অংশগ্রহণ করে সে জিপিএ-৫.০০ (গোল্ডেন এ+) পেয়ে উত্তীর্ণ হয়েছে।
হাবিবা রইচপুর গ্রামের বাসিন্দা মোঃ হোসেন আলী ও জেসমিন নাহার দম্পতির কন্যা। হাবিবার রোল নম্বর ১৩৫৭০৬ এবং রেজিস্ট্রেশন নম্বর ২৩১৩৮৬৬৫৮৩। মেয়ের এই অনন্য অর্জনে আনন্দিত তার পরিবার ও স্বজনেরা।
ফলাফল প্রকাশের পর হাবিবার পিতা মোঃ হোসেন আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন— "আলহামদুলিল্লাহ, আমার মেয়ে গোল্ডেন এ+ পেয়েছে।" তার এই পোস্টে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী হাবিবা এবং তার পরিবারকে শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছেন।
মেয়ের এই কৃতিত্বপূর্ণ সাফল্যে অনুভূতি ব্যক্ত করে হাবিবার বাবা মোঃ হোসেন আলী বলেন, "মেয়ের এই অর্জনে আমরা ভীষণ আনন্দিত ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। হাবিবা ছোটবেলা থেকেই অত্যন্ত পরিশ্রমী ও পড়াশোনায় মনোযোগী ছিল। শিক্ষকমণ্ডলীর সঠিক দিকনির্দেশনা এবং মেয়ের নিরলস প্রচেষ্টাই আজকের এই সাফল্য এনে দিয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভবিষ্যতে আরও বড় হয়ে দেশের সেবা করতে পারে।"
আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় সুধীজন হাবিবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments