দেশে আরও ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত

প্রকাশ : 05 Apr 2022
No Image

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। এ সময় ৬ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।

সম্পর্কিত খবর

;