স্টাফ রিপোর্টার: রাজধানীর শ্যামপুর থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং একটি ৮ চেম্বারের রিভলবার উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচর থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টায় শ্যামপুর মডেল থানাধীন পশ্চিম জুরাইনের তুলা বাগিচা এলাকায় পাঁচ তলা বিশিষ্ট একটি ভবনের ছাদে কবুতরের খাবার রাখার একটি ড্রামের ভেতর থেকে এসব অস্ত্রগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনের জন্য শ্যামপুর মডেল থানায় জমা করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments