কুমিল্লা অফিস: কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপিতে ২০০ জন বিশিষ্ট নাগরিক যোগদান করেছেন। আজ শনিবার, ৬ জুন দুপুরে কুমিল্লায় আয়োজিত যোগদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি বলেন, “জুলাই বিপ্লব থেকে দক্ষিণ এশিয়ার তরুণরা অনুপ্রাণিত হচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠিত ২০২৪ সালের জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে নেপালে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আজকে ভারতের তরুণরা ‘ককরোজ জনতা পার্টি’ নামে একটি নতুন দল গঠন করে একত্রিত হচ্ছে। দেশটির প্রধান বিচারপতি ভারতের তরুণদের ‘অলস ও তেলাপোকা’ বলে মন্তব্য করেছিলেন। একটা মন্তব্যের জেরে তরুণরা রাজনৈতিক দল খুলে হইচই ফেলে দিয়েছে। ঠিক যেমন জুলাইয়ে শেখ হাসিনার একটা মন্তব্যের কারণে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল। ভারতের মতো পরমাণু শক্তিধর দেশের তরুণরা আমাদের দেখে অনুপ্রাণিত হচ্ছেন।”
বাংলাদেশ সরকারের প্রসঙ্গ টেনে তারিকুল ইসলাম বলেন, “তরুণরা বুঝে গেছে বিএনপি সরকার তরুণদের সরকার না। জনগণের সরকার না। তাই যদি হতো, জনগণের সমস্যার কথা তারা বুঝতে পারত।”
শহীদ ওসমান হাদী প্রসঙ্গে অ্যাডভোকেট তারিকুল বলেন, “পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মন্তব্যে স্পষ্ট বোঝা যায় হাদী ভাইকে খুন করায় ভারতের হাত রয়েছে। আধিপত্যবাদী শক্তি বাংলাদেশবিরোধীদের দিয়ে হাদী ভাইকে খুন করিয়েছেন। সরকার চাইলে দ্রুত হাদী হত্যার বিচার করতে পারত। তরুণ প্রজন্ম বুঝে গেছে, এই সরকার শহীদ ওসমান হাদী হত্যার বিচার করবে না। যাতে বাংলাদেশে আর কোনো হাদী তৈরি না হয় এজন্যই হাদী ভাই হত্যার বিচার করছে না। এই প্রজন্ম যেন হাদী ভাইয়ের মতো সাহসী না হয় সেজন্যই ওসমান হাদী হত্যার বিচার হচ্ছে না।”
তিনি সরকারের প্রতি আধিপত্যবিরোধী লড়াইয়ের নায়ক ওসমান হাদী হত্যার বিচারের দাবি জানান।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুমন আদিত্য, বিশেষ প্রতিনিধি: জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা সালাম। শনিবার (৬ জুন) দুপুরে সদর উপজেলার লক্ষীরচর মধ্যেপাড়ায় নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত আব্দুল হ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে তাছফিয়া খাতুন ( ১৯) নামে এক গৃহবধুকে পিটিয়ে ওশ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামে ঘ ...
রাহাদ সুমন,বরিশাল: মাহাবুব শিকদার আপদামস্তক জাতীয়তাবাদী আদর্শের জিয়া অন্তঃপ্রাণ এক অগ্রসৈনিক। প্রায় তিন দশক ধরে তিনি এ আদর্শ ধারণ ও লালন করেন। তৃনমূল থেকে উঠে আসা মাহাবুব শিকদারের স্কুল জীবনে ছা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহটি অর্ধগলিত ও আংশিক বিবস্ত্র অবস্থায় নদীর পানিতে ভাসম ...
সব মন্তব্য
No Comments