সুজয় ঘোষ, নড়াইল: বর্ষার আগমনী বার্তার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর আশঙ্কাও বাড়তে শুরু করেছে। আর সেই আশঙ্কাকে আগেভাগেই প্রতিরোধের লক্ষ্যে নড়াইলে শুরু হয়েছে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান। জনসচেতনতা বাড়াতে শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
প্রাণবন্ত পরিবেশে নড়াইল সদর হাসপাতাল চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার রোধ এবং সাধারণ মানুষকে সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আব্দুল সালাম, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবীর, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লাবলুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে অংশগ্রহণকারীরা হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।
নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশীদ বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। তাই আগেভাগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং নাগরিকদের সচেতন করতেই আমাদের এই আয়োজন। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments