ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে ১-০ তে সিরিজ জিতেছে শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হলো স্বাগতিক বাংলাদেশ। ফলে টেস্ট জিততে ২৯ রানের টার্গেট পেল সফরকারী অনায়েসেই টার্গেডে পৌঁছে যায়। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতলো শ্রীলংকা। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে টেস্ট জিততে ২৯ রানের টার্গেট পায় শ্রীলংকা।
৩ ওভারেই ২৯ রানের টার্গেট স্পর্শ করে ফেলে শ্রীলংকা। ওপেনার ওশাদা ফার্নান্দো অপরাজিত ২১ ও অধিনায়ক দিমুথ করুনারতেœ অপরাজিত ৭ রান করেন।
এর আগে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৫৮, লিটন দাস ৫২ ও মুশফিকুর রহিম ২৩ রান করেন। শ্রীলংকার আসিথা ফার্নান্দো ৫১ রানে ৬ উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৬৫ ও শ্রীলংকা ৫০৬ রান করেছিলো।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments