ঢাবিতে ককটেল বিস্ফােরণ

প্রকাশ : 24 Jun 2025
ঢাবিতে ককটেল বিস্ফােরণ


বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ২৪ জুন ) রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরনের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি জানান, এটি একটি ককটেল বা বড় ধরনের পটকা হতে পারে। আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখতেছি। জড়িতদের আইনের আওতায় আনা হবে। 
এই  দিকে এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীরা। রাত সোয়া ১১টার দিকে মিছিলটি রাজুভাস্কর্য থেকে শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।

সম্পর্কিত খবর

;