সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছে ১০ জন।
রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় মামুন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ জানায়, মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুপচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেনের ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে রুপচান আলীর দখলে থাকা জমিটি রোববার বেলা ১১ টার দিকে জোরপূর্বক দখল করতে আসে সওদাগর আলীর ছেলে বিল্লাল গংরা। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হলে উভয় পক্ষের ১০ জন আহত হয়।
মারাত্মক আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১ টার দিকে সেকেন্দার আলীর ছেলে দুলা মিয়া মারা যান।
নিহত দুলা মিয়ার ছেলে সজীব মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তার লোকজন আমাদের জমি দখল করতে আসে এবং আমার বাবাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।
জানা যায়, বর্তমানে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সরাকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
গতকাল শ ...
মো. শাহজাহান কবির প্রধান, পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ের কৃতি সন্তান ও বর্ষীয়ান সাংবাদিক সাজ্জাদ হোসেন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি সম্পূর্ণভাবে বিকল হয় ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর হামলার ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগ উঠেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের মুলাদীতে হাতের টানেই একটি সড়কের পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট, কম পরিমাণ বিটুমিন ও প্রয়োজনীয় প্রাইম কোট ছাড়া কাজ করার কারণে এমনটি হচ্ছে ...
সব মন্তব্য
No Comments