রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি : মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইকের চালকসহ মোট সাতজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ডে।
গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান জানিয়েছেন, খবরপেয়ে আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় নেই।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা লাশবাহী অ্যাম্বুলেন্স বরিশালের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে টরকী বাসষ্ট্যান্ডে ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। তিনি আরও জানিয়েছেন, মরদেহ অন্য একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার পর দূর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments