স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি চায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের ভিত্তি হউক বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল আউটার স্টেডিয়ামে "আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর বরিশাল বিভাগীয় খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের তরুন প্রজন্ম যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুস্থ জাতি গড়ার স্বপ্ন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আমরা কাজ করে চলেছি।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন,ফুটবল ক্রিকেটসহ ইন্টারন্যাশনাল যে গেমস গুলো রয়েছে, পাশাপাশি আমাদের দেশীয় যে খেলা গুলো রয়েছে-এই খেলাগুলোকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি,যাতে করে এই খেলাগুলোকে সারাবছর খেলার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, বিএনপি ক্রীড়াঙ্গনের সকল পরিকল্পনা নিয়ে একটি ফাউন্ডেশন তৈরি করতে চায়। যেই ফাউন্ডেশনের চেয়ারম্যান থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বরিশাল লাল দল সবুজ দলের মধ্যকার অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে বরিশাল সবুজ দল জয়ী হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, সদস্য সহ-দফতর মোঃ হাসনাইন নাহিয়ান সজীব,সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মামুন, রাশেদ সরকার,লিটন খান সহ টুনার্মেন্ট পরিচালনা কমিটি ও স্হানীয় বিএনপির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments