চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সাবেক সভাপতি মো. মাহাবুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম, মোস্তাফিজুর রহমান শাহীন ও উজিরপুর প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর সৈয়দ গফফার আলী।
কাউন্সিলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষকদের ন্যায্য অধিকার নিয়ে আলোচনা হয়। বক্তারা বেতনবৈষম্য নিরসন, পদোন্নতি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা হয়। এতে প্রধান শিক্ষক মো. মোবারক মৃধা সভাপতি এবং শেখ খলিলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নতুন নেতৃত্বকে সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকদের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে নৈতিক মূল্যবোধসম্পন্ন, দেশপ্রেমিক ও আধুনিক জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments