রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় ৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জানা গেছে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযানে মাদকসেবী রমজান মাতুব্বর ওরফে আকিবকে আটক করে উপ-পরিদর্শক আরাফাত রহমান হাসান ও তার সঙ্গীয় ফোর্স। রমজান মাতুব্বর ওরফে আকিব বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মৃত ফজলুল হক মাতুব্বরের ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাইশারী ইউনিয়নের গরদ্দার নামক এলাকা থেকে চার পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্ত রমজান মাতুব্বর ওরফে আকিবকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments