স্টাফ রিপোর্টার: গত ৫ আগষ্ট হাসিনা সরকার পতনের দিন থেকেই পলাতক রয়েছেন রাজধানীর ডেমরা হাজী নগর এলাকার হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আফতাব উদ্দিন চৌধুরী। পলাতক থেকেই তিনি প্রতি মাসে প্রধান শিক্ষক মর্যাদার সকল সুযোগ সুবিধা গ্রহণ করে যাচ্ছেন প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন নিয়ে যাচ্ছেন। পতিত সরকারের এমপির দাপটে স্কুলটিকে একটি দুর্নীতির আখড়ায় পরিণত করে রেখেছিলেন। এ ছাড়া সরকারি বরাদ্দ আত্মসাৎ, এমপিও সিটে শিক্ষকদের নাম সংশোধনের সময় উৎকোচ গ্রহণ, শিক্ষকবৃন্দের স্কেল পরিবর্তনের সময় ঘুষ গ্রহণ, বিদ্যালয়ের সরঞ্জামাদি বিক্রির টাকা আত্মসাৎ, বিদ্যালয়ে অনুপস্থিত থাকিয়া বেতন বোনাস সহ সকল প্রকার সুবিধা ভোগ করা, সহ ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পতিত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সকল শিক্ষকবৃন্দের মাঝে বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন করে সবসময় আতংকের মধ্যে রাখতেন। ৫ আগষ্ট হাসিনা পতনের পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন স্কুলে আসেন না অথচ বাড়ীতে বসেই তিনি স্কুলের বেতন বোনাস সহ সরকারী সকল সুবিধা ভোগ করছেন। এ ছাড়া স্কুলের পুরাতন ভবনের পলিয়েস্টার, ভবনের ফ্লোরে টাইলস করা পেইন্টিং সহ যাবতীয় কাজের সংস্কারের জন্য ২০২০—২১ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব বাজেটে মেরামত মঞ্জুরী খাতের আওতায় হাজী মোয়াজ্জেম আলী আদর্শ বিদ্যালয়ের নামে মেরামত ও সংস্কার শীর্ষক খাত (মাউশি—৫৯৪৭) ১১ লক্ষ ৩৭ হাজার ৪ শত ৮৮ (প্রায় ১২ লক্ষ) টাকা বরাদ্দ দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পরে ৩ আগস্ট ২৩ সালে স্কুলের সকল সংস্কার কাজ সম্পন্ন হয়েছে দেখিয়ে সংস্ষ্টি ঠিকাদার মেসার্স আক্কাস কনস্ট্রাকশন লিমিটেডের মাধ্যমে শিক্ষা অধিদপ্তর থেকে উপরোল্লিখিত সমস্ত টাকা উঠিয়ে নেন প্রধান শিক্ষক। অথচ তিনি স্কুলের পুরাতন ভবনের সকল প্রকার সংস্কার কাজ করেন স্কুলের নিজস্ব অর্থায়নে। এ ছাড়া গত বছরের এপ্রিল—মে ২ মাসে স্কুলের উন্নয়নের নামে ১০ লক্ষ টকা স্কুলের ফান্ড থেকে টাকা তিনি আন্তসাধ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ২০২২ সালে স্কুলের সকল শিক্ষকদের কাছ থেকে স্কেল পরিবর্তনের সময়ে বাধ্যতা মূলক ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিজন থেকে ১০/১৫ হাজার টাকা করে ঘুষ গ্রহন করেন। এমন কি তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কাছ থেকেও তিনি ঘুষ নিয়েছেন বলে জানাগেছে। এ বিষয়ে কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে। তারা বলেন, প্রধান শিক্ষক আফতাব উদ্দিন এ স্কুলে আসার পর থেকেই তিনি ক্ষমতার অপব্যবহার করে দাপটের সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন কালে ব্যাপক দুর্নীতি করে টাকা কামিয়ে তিনি তার নিজ বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশাল আলিশান বাড়ি নির্মান করছেন। এ ছাড়া স্কুলের মিটিংয়ে প্রায় সময়ই নারী শিক্ষকদের বিভিন্ন ভাবে হেনস্থা অপমান অপদস্থ করতেন। এসবের প্রতিবাদ করলেই অকথ্য ভাষায় গালাগালি করতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আফতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমার বিষয়ে যে সকল অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা এবং বানোয়াট। আমি তা আইনের মাধ্যমে ফেস করছি এবং করবো। এসব আমার বিরুদ্ধে একটা গভীর ষরযন্ত্র। সরকারি বরাদ্দ আত্মসাতের যে অভিযোগ করা হয়েছে আমার কাছে এর সকল ডকুমেন্ট রয়েছে আর এ টাকা আমি কেন তুলবো টাকা তুলবে সংশ্লিষ্ট ঠিকাদারের ছাড়া বিভিন্ন সময়ে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়ার বিষয়টি আমাকে হেয় করার জন্য বলা হচ্ছে। একপ্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর সাধারণ ছাত্র-ছাত্রীদের দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অশোভন মিটিং মিছিল করানো হয়েছে। আমি স্কুলের কতিপয় কিছু শিক্ষক এবং এলাকার স্বার্থন্বেষী কিছু রাজনৈতিক ব্যক্তির কারণে স্কুলে যেতে পারছে না।
এ বিষয়ে হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি জাবেদ আহমেদ বলেন, (২২ সালের এপ্রিল থেকে ২৪ পর্যন্ত) ২ বছর মাত্র আমি এ স্কুলের সভাপতির দায়িত্বে ছিলাম। ওই সময়ে স্কুলের মাস্টার শিক্ষকদের সকল বকেয়া বেতন পরিশোধ, স্কুলের নামে ৫০ লক্ষ টাকার এফডিআর,শিক্ষক ও শিক্ষিকাদের নামে ৫ লক্ষ টাকার এফডিআর স্কুল পুরাতন ভবন সংস্কার, ৯ লক্ষ টাকার সিটি করপোরেশনের বকেয়া ট্যাক্স পরিশোধ করা সহ প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকার কাজ করেছী। আমার দায়িত্ব পালন কালে সংশ্লিষ্ট কেউ একটি পয়সার দুর্নীতি করার সুযোগ পায় নি। পলাতক প্রধান শিক্ষক বিগত ৮ বছরে ব্যাপক অনিয়ম দূর্নীতির কারনে স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান পিছিয়ে পরেছে। ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
এ বিষয়ে থানা শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ বলেন, এক প্রধান শিক্ষকের অভিযোগ সেটা আমার উর্ধতন কর্মকর্তাদের বিষয় এসব বিষয়ে আনুষ্ঠানিক আমার জানা নেই। তবে মানুষের মুখে আমি এমন খবর শুনেছি। তবে এ বিষয়ে স্কুলের সভাপতির দায়িত্ব প্রাপ্ত জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব পদমর্যাদা) মো. মামুন খন্দকার বলেন, মাত্র ৩ মাস হয়েছে আমি এ স্কুলের দায়িত্বে আছি প্রধান শিক্ষক আফতাব উদ্দিন চৌধুরীর সকল অপকর্মের বিষয়ে শুনে আমি তাতক্ষনিক নন এমপিও সুযোগ সুবিধা গুলি বন্ধ করে দেই এ ছাড়া বেতন সহ এমপিও ভুক্ত যে সকল যে সকল সুযোগ সুবিধা গুলো ওনি পাচ্ছেন তা সরকারি নির্দেশনা মোতাবেক পাচ্ছেন। এবং যে সকল দূনীর্তির অভিযোগ রয়েছে সে বিষয়ে ডিসি অফিস, শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হচ্ছে।
রাহাদ সুমন,বরিশাল : বরিশালের বানারীপাড়ায় সোমবার সকালে নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ও একইদিন দুপুরে গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে চালু করা হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা। সোমবার (১৩ এপ্রিল) থেকে এই কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ভ্যান চালককে কুপিয়ে হত্যার তিনমাস যেতে না যেতেই একই এলাকায় তানভির হোসেন সিফাত (৩০) নামের বেঙ্গল বিস্কুট কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে মারধর করে গুরুতর আহত করার পর নগদ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও ফলবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজ ...
সব মন্তব্য
No Comments