অপারেশন ডেভিল হান্ট
স্টাফ রিপোর্টার: রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪০ (চল্লিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুগদা, মিরপুর, রুপনগর ও শেরেবাংলা থানা পুলিশ। এর মধ্যে মুগদা থানা ২৫ জন, মিরপুর মডেল থানা তিনজন, রূপনগর থানা নয়জন ও শেরেবাংলা থানা তিনজনকে গ্রেফতার করেছে।
সঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
মুগদা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। সুশীল চন্দ্র শীল (৩০) ২। আরিফূল ইসলাম সিয়াম (২২) ৩। ফখরুল ইসলাম ( ২৬) ৪। মো. রাজু (২৭) ৫। মো. সিয়াম আহমেদ সৌরভ (২২) ৬। সুমন ৭। মো. সাইফূল ইসলাম (২৪) ৮। মো. রাসেল ওরফে প্রিন্স ৯। মো. রিপন (৫০) ১০। মো. জাহিদুল ইসলাম (২৭) ১১। সজীব (২৬) ১২। মো. সাকিব ( ১৮) ১৩। মো. শাহ আলম ( ৪৮) ১৪। আবুল কালাম ( ৫০) ১৫। মো. শাওন শেখ ( ২৫) ১৬। মুনরুজ্জামান মনির (২৪) । ১৭। মো. মনিরুল ইসলাম (২৫) ১৮। মো. মোখলেছ (২২) ১৯। মো. হামিদুল ইসলাম (২২) ২০। আতিক হাসান (২০) ২১। যুবরাজ হোসেন জুবায়ের (২৫) ২২। জামিল হোসিন (২৩) ২৩। মেহেদী হাসান (২২) ২৪। মো. জমসের আলী ও ২৫। অক্ষয় কুমার দাস (২৮) ।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ টিটু মিয়া ২। মো. মিনারুল ইসলাম ও মো. কাসেম মিজি ।
অন্যদিকে রুপনগর থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) রুপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। শাওন (১৯) ২। মোঃ মিরাজ (২৬) ৩। মো. ইয়াছিন (২৫) ৪। মো. বিল্লাল (২৯) ৫। মো. নাদিম মোল্লা (২৫) ৬। মিরাজুল ইসলাম সোহান (৩০) ৭। ইমদাদুল (২৮) ৮। শহীদুল হোসেন (৩৫) ও ৯। নুরুল হক (৩৮) ।
তাছাড়া শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) শেরেবাংলা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ শুক্কুর আলী (২৮) ২। মোঃ ইমরান হোসেন (২৭) ৩। মো. সাগর (২০)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশকারী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এ ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায ...
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments