নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার শুনই ইউনিয়নের ইছাইল গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাবু মিয়া (২৪) একই গ্রামের সাবেক ইউপি সদস্য নান্দু মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় কিশোরীর বাবা মসজিদে যান এবং মা গিয়েছিলেন নদীতে গোসল করতে। পরিবারের এমন অনুপস্থিতির সুযোগে বাবু মিয়া ফাঁকা বাড়িতে এসে কৌশলে প্রতিবন্ধী মেয়েটিকে একটি নির্জন ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে কিশোরীটি কান্নাজড়িত অবস্থায় ঘরে ফিরে আসে। শারীরিকভাবে বাকপ্রতিবন্ধী হওয়ায় কথা বলতে না পারলেও, কাঁপা হাতে কাগজে লিখে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দেয়। মেয়েটির এই অসহায় বর্ণনা শুনে পরিবারের সদস্যরা হতবিহ্বল হয়ে পড়েন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় এলাকাবাসী খুব প্রকাশ করে জানান ,
“একজন বাকপ্রতিবন্ধী মেয়ের ওপর এমন অমানবিক নির্যাতন মানবতার সব সীমা লঙ্ঘন করেছে। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানুষ আইনের প্রতি আস্থা হারাবে।”
ঘটনার খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত বাবু মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযানে নেমেছে। আশা করছি দ্রুতই আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এমন নির্মম ঘটনার পর ইছাইল গ্রামজুড়ে এখন নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। প্রতিবেশীরা বলছেন, সমাজে মানবতার আলো ফিরিয়ে আনতে এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments