অনিক রায়, ফরিদপুর অফিস: হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহা শিবরাত্রি উপলক্ষে ফরিদপুর জেলায় পূজা-অর্চনা, উপবাস ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত এ পবিত্র তিথিতে ভক্তরা উপবাস, রাতভর জাগরণ ও মন্দিরে পূজার মাধ্যমে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতেই শিব ও পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল বলে মনে করা হয়।
সকাল থেকেই শহরের বিভিন্ন শিবমন্দিরে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিবভক্তরা দিনব্যাপী উপবাস, ব্রত ও প্রার্থনায় অংশ নেন। ভক্তরা শিবলিঙ্গে জল, দুধ, মধু ও বিল্বপত্র অর্পণ করে পূজা সম্পন্ন করেন। অনেকে পরিবার-পরিজন নিয়ে মন্দিরে এসে বিশেষ আরতি ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।
সন্ধ্যার পর মন্দিরগুলোতে ভক্তদের উপস্থিতি আরও বেড়ে যায়। গভীর রাত পর্যন্ত চলবে জাগরণ, জপ ও ধ্যান। শহরের রথখোলায় অবস্থিত নন্দালয়ের উদ্যোগে পবিত্র শিব চতুর্দশী উপলক্ষে এক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নন্দালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীত পরিবেশন করে নন্দন শিল্প গোষ্ঠী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিধান কুমার সাহা।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন পপি সাজু, সঞ্জিত, খোকন, অঞ্জলি, লিয়াকত হোসেন, প্রতাপ ও শান্তসহ অন্যান্য শিল্পীরা। এছাড়া ভক্তিমূলক সংগীত ও নৃত্য পরিবেশন করেন অনুরাধা বিশ্বাস। পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর।
অনুষ্ঠানে উপস্থিত ভক্ত রামেন্দ্র তালুকদার বলেন, “শিবরাত্রি আমাদের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন। উপবাস ও পূজার মাধ্যমে আমরা শিবের আশীর্বাদ কামনা করি। পরিবার-পরিজনের মঙ্গল ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেছি।”
আরেক ভক্ত সুচিত্রা দেবী বলেন, “প্রতিবছরই আমরা এই আয়োজনে অংশ নিই। ধর্মীয় পরিবেশে ভক্তিমূলক গান ও প্রার্থনা আমাদের মানসিক শান্তি দেয়। নতুন প্রজন্মের মাঝেও এই ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহা শিবরাত্রির রাতে ভগবান শিবের আরাধনা করলে পাপমোচন ও কল্যাণ লাভ হয়।মহাশিবরাত্রির ব্রত পালনের ক্ষেত্রে নির্জলা উপবাস রেখে ব্রত পালন করতে হয়।দিবা-রাত্র উপবাস রেখে এই ব্রত পালন করতে হয়। চার প্রহরে শিবের মাথায় জল ঢালার পর খাদ্য গ্রহণের রেওয়াজ রয়েছে।অনেক ভক্ত নির্ঘুম থেকে জপ, ধ্যান ও প্রার্থনায় সময় কাটান। শিব ও শক্তির ঐক্যের প্রতীক এই তিথি ভক্তদের কাছে আত্মশুদ্ধি, সংযম ও ভক্তির এক অনন্য উপলক্ষ।
সার্বিকভাবে, ফরিদপুরে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহা শিবরাত্রি উদযাপিত হচ্ছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছে তাৎপর্যময় ও উৎসবমুখর।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments