পিরোজপুর অফিস: পিরোজপুর সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর ইউনিয়নে গণপিটুনিতে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় আরেকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার ভোররাতে পশ্চিম দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ঘটে ডাকাতির এ ঘটনা। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আটক হওয়া সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুলালের বাড়িতে ডাকাতির বিষয়ে তার ভাই অমলেশ চন্দ্র রায় জানান, একদল ব্যক্তি ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণের চেইন, কানের দুল, শাঁখা ও অন্যান্য স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার পর খবর পেয়ে এসআই রাধা রমন এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয়দের ধাওয়া খেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ।ঘটনার বিষয়ে পিরোজপুর সদর থানায় ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে এবং পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments