স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ পথচারী এবং গরীব ও দুস্থদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
শুক্রবার সন্ধ্যায় মিরপুর ১ নং গোলচত্বরে সাজ্জাদ মিরাজ নিজ হাতে এসব ইফতার ভ্রাম্যমাণ পথচারী এবং গরীব ও দুস্থদের মাঝে তুলে দেন। এসময় তিনি জানান, মাসব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে। এরআগেও প্রতিবছর তিনি এ আয়োজন করে থাকেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিএনপি বিরোধীদলে থাকার সময়ও সাধ্যমত চেষ্টা করেছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান জননন্দিত নেতা। আমরা জনগণের সুখদুঃখে আগে যেভাবে পাশে ছিলাম আগামীতেও পাশে থাকবো। কারণ, জনগণই বিএনপির মূল শক্তি।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments