ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পথিমধ্যে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এসময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক একজন জেলে বোট থেকে পানিতে পড়ে যায়। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র হতে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর নিমিত্তে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে, ঐ মুহূর্তে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা-এর মাধ্যমে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীতে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। অতঃপর: উক্ত জেলেকে কোস্ট গার্ড বোটযোগে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। উক্ত জেলেকে তার পরিবারের নিকট পৌছে দেওয়ার উদ্দেশ্যে শরণখোলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।
ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্বরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত। সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে আশা করা যায়।
তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments