রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন-আধুনিক সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম।
যেই ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সহ্য করতে পারেনা, গণমাধ্যমকে সুযোগ দেয়না। বুঝতে হবে সেই ক্ষমতাবান ব্যক্তি জনগনের প্রতিনিধিত্ব করেনা। সে নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক।
বরিশাল উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন-জবাবদিহিতার সংস্কৃতি হচ্ছে কিন্তু সভ্যতার সবচেয়ে বড় সংস্কৃতি এবং একটা সমাজ কিংবা রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতে পারে গণমাধ্যম। ফলে গণমাধ্যম ছাড়া কোন সভ্য সমাজ চলতে পারেনা।
প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, মো. হানিফ সরদার প্রমুখ। এসময় গৌরনদী প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের ধানের শীষ প্রতীকের লিগ্যাল টিমের প্রধান সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপ-কমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল প্রমুখ।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments