বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাদের ওপর সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর হামলার ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগ উঠেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলা গ্রহণ না করার এই অভিযোগ তুলেছেন সেচ্ছাসেবক দলের নেতারা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের সাব-রেজিস্ট্রার মোড় এলাকায় মেরুরচর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদী ও ভুক্তভোগী খুরশেদ আলম। লিখিত বক্তব্যে জানানো হয়- একটি হাটের ইজারাকে কেন্দ্র করে গত ১০ এপ্রিল রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী বাজার এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর অতর্কিত হামলা চালান সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার অনুসারীরা। ওই ঘটনায় উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ও সাধুরপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী আহত হন। ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দেয়ার পর ৮ দিন অতিবাহিত হতে চললেও পুলিশ মামলাটি নথিভুক্ত করেনি। সংবাদ সম্মেলনে নেতারা অবিলম্বে মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন- আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্তদের গ্রেফতার ও মামলা রুজু করা না হয়, তবে কঠোর আন্দোলনে নামবেন তারা। তবে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন- “মামলার যোগ্য যেটি, সেটি মামলা হিসেবে নেয়া হয়। আর যেটি মামলার যোগ্য না, সেটি মামলা হিসেবে নেয়া হয় না। এখানে হাটের ইজারা নিয়ে চাচা ভাতিজা ধাক্কা ধাক্কি করেছে। এটি কি মামলা হিসেবে নেয়া যায়? এরপর আবার বিষয়টি সমাধানের জন্য স্থানীয় বিএনপি নেতারা দায়িত্ব নিয়েছে। আর বাদীপক্ষ আমার সাথে কোনো যোগাযোগ করেনি বা আমার কাছে আসেনি। তারা যদি আসতো তাহলে যে ধারায় মামলা নেয়া যায় সেই ধারায় মামলা নেয়া যেতে পারতো। তারা আমার কাছে আসেনি।”
অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন- “আগামীকাল এই বিষয়টি আমরা দেখবো।” অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments