চট্টগ্রাম অফিস: বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে সেন্টমার্টিন্স দ্বীপের দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের তত্ত্বাবধানে ‘বানৌজা সমুদ্র অভিযান’ জাহাজের অভিজ্ঞ চিকিৎসক দল ০৬ নং সেন্টমার্টিন ইউনিয়নস্থ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে সাত শতাধিক নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষজন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয় ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর এই উদ্যোগে স্থানীয় জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্বীপবাসীর চিকিৎসা সুবিধা সীমিত হলেও নৌবাহিনীর এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন তাদের জীবনে বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সেন্টমার্টিন্স দ্বীপের জনস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপকূলীয় অঞ্চলসহ প্রান্তিক মানুষজনকে চিকিৎসা সেবা প্রদানে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments