রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ বাদ পৌর শহরের বায়তুল মোকাররম জামে মসজিদে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয় । দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রবীন শিক্ষক মোঃ আব্দুল মান্নান মাস্টার, বানারীপাড়া পৌর বিএনপির সাধরন সম্পাদক মোঃ হাবিবুর রহমান জুয়েল,পৌর বিএনপির সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়া ,পৌর বিএনপি'র দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম (জসিম) আকন, ক্রিড়া সম্পাদক মোঃরফিক, সদস্য মোঃ কামাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল ফকির, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ কাওসার হোসেন সুমন, ৪ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ আবুল কালাম, তমাল তলা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মোঃশামসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন বেপারী, সুজন এর উপজেলা সভাপতি সোহেল মাহাবুব, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যাক্ষ মোঃ মামুন তালুকদার প্রমূখ।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মসজিদের খতিব মাওলানা মোঃ রহমতউল্লাহ নবীজির রওজায় দরুদ পাঠ করে শতশত মুসল্লিদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments