রাত পোহালেই ভোট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার ছয়টি সংসদীয় আসনের আওতাধীন ৯টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম হস্থান্তর করছেন।
এরআগে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের সরঞ্জাম সংশিøষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, মোম, গানি ব্যাগসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য বিভিন্ন উপকরণ।
সকাল থেকেই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যদের কাছে কঠোর নিরাপত্তা ও নির্ধারিত প্রটোকল অনুসরণ করে এসব সামগ্রী বুঝিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরঞ্জাম সংরক্ষণ ও বিতরণে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, যাতে পরিবহন ও হস্থান্তর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শানিয়াজ্জামান বলেন, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ৬টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয়ের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৬৮ হাজার ১২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৯৭৮ জন, নারী ভোটার ১২ লাখ ৩৮ হাজার ১৩৩ জন এবং প্রবাসী ও পোস্টাল ভোটার রয়েছেন ৩৯ হাজার ৯৬৯ জন।
জেলা পুলিশের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে ৩ হাজার ৬৬৩ জন নিরাপত্তা সদস্য রয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৬২০ জন, বিজিবি'র ৪৩০ জন, পুলিশের ২ হাজার ৩৮৯ জন, র্যাবের ৭২ জন এবং আনসার ব্যাটালিয়নের ১৫২ জন সদস্য মাঠে থাকবেন। পাশাপাশি গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।
আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সক্রিয় রয়েছেন। নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায়, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং মাঠ পর্যায়ে নিয়োজিত বাহিনী গুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।
ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন কমিশন সূত্র জানায়, জেলায় মোট ৮০৫টি ভোটকেন্দ্রে ৮০৫ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ১৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০ হাজার ৩৬৪ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলার ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৫৭৪ টিকে অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে শ্রেণিবিন্যাস করেছে জেলা পুলিশ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ।
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেল ...
স্টাফ রিপোর্টার: রাত পোহালেই দেশের দুটি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্পন্ন হয়ে ...
সব মন্তব্য
No Comments