রাহাদ সুমন,বরিশাল : গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরের দুইজন ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে স্থানীয় বাসিন্দা রেজাউল শিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টরকী বন্দর বনিক সমিতির আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে বন্দরের ব্যবসায়ী ও স্থানীয় জনগণ অংশগ্রহন করেন।
অভিযোগে জানা গেছে, টরকী বন্দরের টিন ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ জুন দিবাগত রাত আটটার দিকে স্থানীয় বাসিন্দা ও একাধিক হত্যা মামলার আসামি রেজাউল শিকদারের নেতৃত্বে তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে দুই ব্যবসায়ী আহত হন।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় টরকী বন্দর বণিক সমিতির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাক স্ট্যান্ড এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
কর্মসূচিতে টরকী বন্দরের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান। বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে শরীফ শাহাবুব হাসান বলেন, “টরকী বন্দর একটি ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র। এখানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।”
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে টরকী বন্দরের ব্যবসায়ীরা অর্ধদিবস দোকানপাট বন্ধ রেখে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং টরকী বন্দরে নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবি করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত রেজাউল শিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ব্যবসায়ীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা আব্দুল হক (৫০) খুন এর ঘটনায় মামলার প্রধান আসামী প্রবাসী ভাতিজা আব্দুস সালাম (৩৯) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ টিম। তিনি ল ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। তারা সম্পর্কে আপন দুই ভাই। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিষ্পাপ দুই শিশুর এমন ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সংঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় ...
সব মন্তব্য
No Comments