প্রবাসী ও দেশের অভ্যন্তরে
ডেস্ক রিপোর্ট: পোস্টাল ভোট বিডি (Postal Vote BD) মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের পোস্টাল ভোটিং কার্যক্রমে গতি এসেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা পর্যন্ত প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং ব্যবস্থায় মোট ৭'লাখ ৩০ হাজার ১৩ি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
ইসির তথ্যমতে, প্রবাসী ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন ভোটার নিজ নিজ ব্যালট গ্রহণ করেছেন। প্রাপ্ত ব্যালট ব্যবহার করে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
ভোট প্রদান শেষে ৫ লাখ ২ হাজার ৪৮৭টি ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট।
অন্যদিকে, ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) ব্যবস্থার আওতায় বাংলাদেশ ডাক বিভাগ (বিডি পোস্ট) দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট প্রেরণ করেছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, দেশের ভেতরে অবস্থানরত ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে ৫ লাখ ৪০৮টি ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে। এসব ব্যালটের মধ্য থেকে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের আওতায় জমা হওয়া ব্যালটগুলো পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে গ্রহণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ব্যালট প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ...
স্টাফ রিপোর্টার; অন্তর্বর্তী সরকারের আনা জাতীয় ‘মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ রহিত করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলন করে আনীত বিল জাতীয় সংসদে পাস হয়েছে। ওই বিলের বিরোধীতা করে বিরোধী দলীয় সং ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৯০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জান ...
স্টাফ রিপোর্টার: রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং আরও কয়েকজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন ...
সব মন্তব্য
No Comments