পিরোজপুর অফিস: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ফলদ গাছের চারা বিতরণ করা হয়। রোববার সন্ধ্যায়এপেক্স ক্লাব অব পিরোজপুরের উদ্যোগে এপেক্স নৈশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের নিয়ে এপেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৫ এর গভর্নর এপে. মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন এপেক্সে বাংলাদেশের আজীবন সদস্য ও পিডিজি-৫ এপে. আফজাল হোসেন টিপু। সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব পিরোজপুরের সভাপতি এপে. কাজী ফাহিমা আক্তার মুন্নি। এ সময় ক্লাবের অতিত সভাপতি এপে. সত্যজিৎ দাস তংকু, আইপিপি অ্যাড. রহিমা আক্তার হাসি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. আতিকুল ইসলাম হিরা, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ফসিউল ইসলাম বাচ্চু, সেক্রেটারি এপে. মাহাতাব উদ্দীন শেখ রিপন, ট্রেজারার এপে. আহসানুল কবির, সার্ভিস ডিরেক্টর এপে. কে. জামান খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নজরুল ইসলামসহ শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৬৫ বছর ধরে এপেক্স বাংলাদেশ মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments