পিরোজপুর অফিস: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা অপমান, হয়রানি ও সম্মানহানির প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখা। সোমবার (১১ মে) সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ওষুধ সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের ভূমিকা রয়েছে। কিন্তু বিভিন্ন সময় তাদের অপমান, হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। বক্তারা আরও বলেন, একজন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভকে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জনের পর এই পেশায় যুক্ত হতে হয়। অন্যান্য পেশায় নির্দিষ্ট কর্মঘণ্টা থাকলেও এ পেশায় কর্মঘণ্টার নির্দিষ্ট সীমা নেই। মালিকপক্ষের চাপের কারণে দিন-রাত বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে হয় বলেও তারা অভিযোগ করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ অবস্থার পরিবর্তন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্স (ফারিয়া) পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ পারভেজ মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন এবং ম্যানেজার ফোরামের নেতা আলামিন খান জয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments